ওড়িশা ও অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়ের লাল সতর্কতা, সতর্ক প্রশাসন
ভুবনেশ্বর, ২৪ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দ্রুত শক্তি বৃদ্ধি করে ২৬ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এই সতর্কতা জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে আরও ঘনীভূত হ
উত্তর প্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র


ভুবনেশ্বর, ২৪ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দ্রুত শক্তি বৃদ্ধি করে ২৬ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এই সতর্কতা জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর নাগাদ এর প্রভাবে ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী এবং কিছু এলাকায় প্রবল ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ওড়িশা সরকারের তরফে উপকূলীয় জেলাগুলির প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং নজরদারি ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

সমুদ্র উত্তাল ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের অবিলম্বে গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটির গতিবিধি, অভিমুখ এবং তীব্রতার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও বিশদ তথ্য দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande