আইটিবিপি-র প্রতিষ্ঠাদিবসে 'হিমবীর'দের শুভেচ্ছা অমিত শাহের
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি স): ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমনন্ত্রী অমিত শাহ। শনিবার এক্সবার্তায় তিনি লিখেছেন, তুষারাবৃত পর্বতমালায় তাঁদের বীরত্বের গর্জন প্রতিধ্বনিত হয়, য
আইটিবিপি-র প্রতিষ্ঠাদিবসে 'হিমবীর'দের শুভেচ্ছা অমিত শাহের


নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি স): ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমনন্ত্রী অমিত শাহ।

শনিবার এক্সবার্তায় তিনি লিখেছেন, তুষারাবৃত পর্বতমালায় তাঁদের বীরত্বের গর্জন প্রতিধ্বনিত হয়, যা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকিকে ধূলিসাৎ করে দেয়। চরম প্রতিকূল জলবায়ুতেও তাঁদের অটল টিকে থাকার ক্ষমতা ভারতের সুদৃঢ় নিরাপত্তা সংকল্পেরই প্রতীক।

দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী শহিদদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম।

প্রসঙ্গত, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে আইটিবিপি জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande