জইশ যোগে মুম্বইয়ে ধৃত যুবক, ফোনে মিলল মাসুদের অডিও ক্লিপ
মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.): কুখ্যাত পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সরাসরি যোগসূত্রের অভিযোগে মুম্বইয়ের মাহিম এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ধৃত যুবকের নাম মহম্মদ হাসান আবু সরমাদ আখতার (৩৩)। এটিএ
জইশ যোগে মুম্বইয়ে ধৃত যুবক, ফোনে মিলল মাসুদের অডিও ক্লিপ


মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.): কুখ্যাত পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সরাসরি যোগসূত্রের অভিযোগে মুম্বইয়ের মাহিম এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ধৃত যুবকের নাম মহম্মদ হাসান আবু সরমাদ আখতার (৩৩)। এটিএস সূত্রে খবর, ধৃতের মোবাইল ফোন খতিয়ে দেখে একাধিক উসকানিমূলক পোস্ট এবং জইশ প্রধান মাসুদ আজহারের একাধিক বিতর্কিত অডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি বিশেষ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা আধিকারিক ও হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল সে। সোশ্যাল মিডিয়ায় তার সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি চালিয়েই এই চক্রের হদিশ পান গোয়েন্দারা।

ইতিমধ্যেই এটিএস-এর কালাচৌকি ইউনিট ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র ১৯৬(১) ধারায় মামলা রুজু করেছে। ধর্ম, ভাষা বা অন্যান্য বিষয়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে এই ধারা প্রয়োগ করা হয়। ধৃত ব্যক্তি ভারতে কোনও নাশকতার ছক কষছিল কি না এবং তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তাকে হেফাজতে নিয়ে বিস্তারিত জেরা করছেন এটিএস আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande