শক্তি বেড়েছে নিম্নচাপের; চেন্নাই, নাগাপট্টিনম-সহ ৯ বন্দরে বিপদ সংকেত
নাগাপট্টিনম ও চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় তামিলনাড়ুর নাগাপট্টিনম, চেন্নাই এবং কুড্ডালোর-সহ মোট ৯টি বন্দরে ১ নম্বর সতর্কবার্তা দেওয়া
শক্তি বেড়েছে নিম্নচাপের; চেন্নাই, নাগাপট্টিনম-সহ ৯ বন্দরে বিপদ সংকেত


নাগাপট্টিনম ও চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় তামিলনাড়ুর নাগাপট্টিনম, চেন্নাই এবং কুড্ডালোর-সহ মোট ৯টি বন্দরে ১ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ শক্তি সঞ্চয় করবে এবং একটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর সকালের মধ্যে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। এরপর ২৮ অক্টোবর দুপুরের আগেই অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজর রেখে উপকূলবর্তী এলাকাগুলিতে আগাম সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande