চোরবাগানকাণ্ডে মৃত কল্পনা জানার পরিবারের পাশে শুভেন্দু; কর্মসংস্থান থেকে শিক্ষা-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা
পূর্ব মেদিনীপুর, ২৫ অক্টোবর (হি.স.): কলকাতার চোরবাগানকাণ্ডে মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের বড় শোলেনমপুরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরে কর্মসংস্থা
চোরবাগানকাণ্ডে মৃত কল্পনা জানার পরিবারের পাশে শুভেন্দু; কর্মসংস্থান থেকে শিক্ষা-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা


পূর্ব মেদিনীপুর, ২৫ অক্টোবর (হি.স.): কলকাতার চোরবাগানকাণ্ডে মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের বড় শোলেনমপুরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

পরে কর্মসংস্থান, কৃষি, শিল্প, শিক্ষা ও সংস্কৃতি-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। কোজাগরী লক্ষ্মীপুজোর প্রসঙ্গ তুলে রাজ্যে অর্থনৈতিক সমৃদ্ধি, যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আশা ব্যক্ত করেন শুভেন্দু। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যের উপরে কুইন্টালপ্রতি ২০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

শিল্পায়ন প্রসঙ্গে তাঁর দাবি, বিভিন্ন শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহী। দক্ষতা উন্নয়নের জন্য আইআইটি ও আদানি-সহ একাধিক সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চাকরির মেলায় ৫০০ জন নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে পঞ্চম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথা চালু, স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এনসিসি, এনএসএস ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন শুভেন্দু। পাশাপাশি অবৈধ বালি উত্তোলন বন্ধ করে আইন মেনে বালি তোলার কথাও বলেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande