ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দিল্লিতে কংগ্রেসের প্রতিবাদ যাত্রা, বারাসাত থেকে যোগ দেবেন কয়েকশো কর্মী
উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর (হি.স.): জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং বিজেপির প্রতি রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দান থেকে প্রতিবাদ যাত্রার ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর
দিল্লিতে প্রতিবাদে যোগদান


উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর (হি.স.): জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং বিজেপির প্রতি রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দান থেকে প্রতিবাদ যাত্রার ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রস্তাবিত এই কর্মসূচিতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থেকেও কয়েকশো কংগ্রেস কর্মী অংশ নেবেন বলে জানানো হয়েছে।

রবিবার বারাসাতে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেসের নেতা শিবমাল্য বসু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের একাধিক দুর্নীতি এবং বিজেপির প্রতি পক্ষপাতিত্বের প্রতিবাদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

এদিন রাজারহাটে কংগ্রেসের পুরনো পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন শিবমাল্য বসু। তাঁর দাবি, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande