পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে পাথরকাটি মা জয়চন্ডী মন্দিরের মাড়োথান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি
ঝাড়্গ্রাম, ২৫ অক্টোবর (হি.স.): পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে পাথরকাটি মা জয়চন্ডী মন্দিরের মাড়োথান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার মা জয়চন্ডী জনকল্যাণ সংঘ ও বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে এবং মাড়োথানে
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে পাথরকাটি মা জয়চন্ডী মন্দিরের মাড়োথান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি


ঝাড়্গ্রাম, ২৫ অক্টোবর (হি.স.): পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে পাথরকাটি মা জয়চন্ডী মন্দিরের মাড়োথান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার মা জয়চন্ডী জনকল্যাণ সংঘ ও বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে এবং মাড়োথানের মূল দায়িত্বে থাকা লোধা সম্প্রদায়ের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। জানা গিয়েছে কয়েকদিন আগে মাড়োথান প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলার পর মাঠের বিভিন্ন জায়গায় প্লাস্টিক ও পলিথিন ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। যা পরিবেশের ক্ষতি করছিল এবং প্রাঙ্গণের সৌন্দর্য নষ্ট করছিল। সেই আবর্জনা পরিষ্কার করতেই আজ সকাল থেকে সকলে মিলে হাতে হাত লাগিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। মাঠ থেকে সমস্ত প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। শুধু পরিষ্কারই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাড়োথান প্রাঙ্গণে কয়েকটি চারাগাছও রোপণ করা হয়। উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশকে দূষণমুক্ত রাখা, মাড়োথানের মতো ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মাহাত, অধির রঞ্জন মাহাত সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী মানুষজনেরা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande