প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল প্রথা চালুর দাবি এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল প্রথা চালুর দাবি জানালো এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য রবিবার এক বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রীও সংবাদমাধ্যমে পাশ-ফেল প্রথা চালুর পক্ষেই অভিমত প্রকাশ করেছেন। তবে তা
প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল প্রথা চালুর দাবি এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল প্রথা চালুর দাবি জানালো এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য রবিবার এক বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রীও সংবাদমাধ্যমে পাশ-ফেল প্রথা চালুর পক্ষেই অভিমত প্রকাশ করেছেন। তবে তাঁদের দল গত সাড়ে চার দশক ধরে প্রথম শ্রেণি থেকে এই ব্যবস্থা চালুর দাবি ধারাবাহিকভাবেই জানিয়ে আসছে।

এদিন এক বিবৃতিতে তিনি জানান, গত শতাব্দীর আশির দশকের গোড়ায় সিপিএম পরিচালিত সরকার প্রাথমিক স্তরে ইংরেজি ও পাশ-ফেল প্রথা তুলে দিয়েছিল। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষাবিদদের নেতৃত্বে এবং তাঁদের দলের উদ্যোগে আন্দোলন গড়ে ওঠে। ১৯৯৮ সালের ৩ ফেব্রুয়ারি এই দাবিতে সফল বাংলা বন্ধের পর তৎকালীন রাজ্য সরকার ইংরেজি ফিরিয়ে আনলেও পাশ-ফেল প্রথা এখনও পর্যন্ত চালু করেনি।

চণ্ডীদাস বাবুর অভিযোগ, ২০০৯ সালে কেন্দ্রের কংগ্রেস সরকার শিক্ষার অধিকার আইন কার্যকর করে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেয়। পরবর্তী সময়ে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে এই ব্যবস্থার পরিবর্তন হয়নি। এর ফলে দেশ জুড়ে স্কুল শিক্ষা বিপর্যস্ত হয়েছে ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ নষ্ট হয়েছে বলে দাবি তাঁর। রাজ্য সরকারকে তাই প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালুর ব্যবস্থা করার দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande