কলকাতা মেডিক্যালে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে সংঘর্ষ রোগীর পরিবারের
কলকাতা, ২৫ অক্টোবর (হি স): কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক নাবালকের মৃত্যুর ঘটনায় উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের উপর হামলার অভ
কলকাতা মেডিক্যালে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে সংঘর্ষ রোগীর পরিবারের


কলকাতা, ২৫ অক্টোবর (হি স): কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক নাবালকের মৃত্যুর ঘটনায় উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। পালটা লাঠি চালায় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় নাবালকের। বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা দেহ নিয়ে যাবেন না বলে জানিয়ে দেন।

রবিবার লক্ষ্মী পুজোর সকালে পেটে ব্যথা নিয়ে কলকাতা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এক নাবালককে। তার নাম পবন যাদব। বয়স মাত্র ১১ বছর। সে হাওড়ার আন্দুলের বাসিন্দা। দুর্গাপুজোর সময় কলকাতায় মামার বাড়িতে এসেছিল। সেখানেই অসুস্থ হয়ে পড়ে পবন।

রবিবার সকাল ১০টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পরিবারের দাবি, সেখানে জুনিয়র চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন। পবনকে পরপর দুটি ইঞ্জেকশন দেন তাঁরা। দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় পবনের। অভিযোগ, ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে নাবালককে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande