শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
পূর্ব মেদিনীপুর, ২৫ অক্টোবর (হি স): “পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে সিলেবাস কমিটির সুপারিশ মেনে চলবে রাজ্য সরকার।” রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার ইঙ্গি
শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর


পূর্ব মেদিনীপুর, ২৫ অক্টোবর (হি স): “পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে সিলেবাস কমিটির সুপারিশ মেনে চলবে রাজ্য সরকার।” রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী সেখানে একাধিক বিষয়ে বার্তা দেন। বলেন, স্কুলে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা দরকার। ব্যক্তিগতভাবে সেই কথাই মনে করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিলেবাস কমিটির সুপারিশ আমরা মানব। এনইপি আছে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। সংশ্লিষ্ট দফতরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁরাও বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ। শিক্ষার সঙ্গে যুক্ত লোকেরাই শিক্ষা দফতরে রয়েছেন। তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।”

বাম আমলে একসময় স্কুলের পঠনপাঠনে পাশ-ফেল প্রথা ছিল। তৃণমূল ক্ষমতায় এসে সেই পাশ-ফেল প্রথা তুলে দেয়। ফলে পরীক্ষার মাধ্যমে মেধা নির্ধারণে নম্বরের মানদণ্ড না থাকায় পড়ুয়াদের শিক্ষার মানও নেমে যায়। এমনটাই শিক্ষামহলের একটা অংশের মত ছিল। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশ-ফেল প্রথা চালু রাখার বিরোধী ছিলেন।

কেন্দ্রীয় শিক্ষানীতিও তৃণমূলের আমলে চালু হয়নি বাংলায়। এবার রাজ্যে পালাবদলের পর সেই কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে। আগামী বছর থেকে সিলেবাসেও একাধিক বড় পরিবর্তন হচ্ছে। সেই ইঙ্গিতও মিলেছে। এবার আরও এককদম এগিয়ে বাংলায় ফিরছে পাশ-ফেল! মুখ্যমন্ত্রীর কথায় সেই বিষয় আরও জোরালো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande