যোগী সরকারের আমলে চকবন্দি ব্যবস্থায় গতি, আট বছরে নিষ্পত্তি ২১ লক্ষেরও বেশি মামলা
লখনউ, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের আমলে চকবন্দি ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়বদ্ধ করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের জমি সংক্রান্ত বিবাদ মেটানো এবং রাজস্ব নথিপত্র যথাসময়ে সংশ্লিষ্ট তহশিলগুলিতে পৌঁছ
যোগী সরকারের আমলে চকবন্দি ব্যবস্থায় গতি, আট বছরে নিষ্পত্তি ২১ লক্ষেরও বেশি মামলা


লখনউ, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের আমলে চকবন্দি ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়বদ্ধ করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের জমি সংক্রান্ত বিবাদ মেটানো এবং রাজস্ব নথিপত্র যথাসময়ে সংশ্লিষ্ট তহশিলগুলিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। চকবন্দি অধিকরণের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের তুলনায় ২০২৫ সাল পর্যন্ত চকবন্দি প্রক্রিয়া সম্পন্ন হওয়া গ্রামের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। পাশাপাশি চকবন্দি আদালতের কম্পিউটারিকরণ এবং মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।

আট বছরে ৩,১৯২টি গ্রামে চকবন্দি সম্পন্ন

চকবন্দি অধিকরণের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে উত্তর প্রদেশের ১,৯২৫টি গ্রামে চকবন্দি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ২০২৫ সাল নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৯২-এ। এই গ্রামগুলিতে চকবন্দির কাজ শেষ করে সংশ্লিষ্ট তহশিলগুলিতে জমির নথিপত্র ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে জমি সংক্রান্ত নথিপত্র সুশৃঙ্খল করা এবং কৃষকদের সঙ্গে সম্পর্কিত রাজস্বের কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে।

আট বছরে নিষ্পত্তি ২১ লক্ষ ১২ হাজারেরও বেশি মামলা

চকবন্দি আদালতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৭ সালে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ছিল ১২ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। ২০২৫ সাল নাগাদ তা বেড়ে ২১ লক্ষ ১২ হাজারেরও বেশি হয়েছে। অধিকরণের পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে মোট ২১ লক্ষ ১২ হাজার ৭৮৪টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। জমি সংক্রান্ত বিবাদ মেটানোর ক্ষেত্রে এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৫৩১টি চকবন্দি আদালতের কম্পিউটারিকরণ

চকবন্দি ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে আদালতগুলির কম্পিউটারিকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৭ সালে এই ক্ষেত্রে কম্পিউটারিকরণের সংখ্যা ছিল শূন্য। ২০২৫ সাল নাগাদ রাজ্যে ৫৩১টি চকবন্দি আদালত কম্পিউটার-নির্ভর ব্যবস্থার আওতায় এসেছে। এর মধ্যে উপ-সঞ্চালক চকবন্দি, সেটেলমেন্ট অফিসার চকবন্দি এবং চকবন্দি আধিকারিকদের আদালতের পাশাপাশি ১৮০টি সহকারী চকবন্দি আধিকারিকের আদালতও রয়েছে। এর ফলে আদালতের কাজকর্ম আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রে সহায়তা মিলেছে।

নবপ্রসারের আওতায় ১,৩০২টি গ্রাম

চকবন্দি প্রক্রিয়ার নবপ্রসার কর্মসূচির আওতায় গত আট বছরে মোট ১,৩০২টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৭ সালে এই বিভাগে গ্রামের সংখ্যা ছিল ২,৪৬৮। ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১,৩০২-এ। বিভাগীয় পরিসংখ্যানে গত আট বছরে চকবন্দি কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত হওয়া গ্রামগুলির হিসাব এভাবেই তুলে ধরা হয়েছে।

কৃষকদের জমি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি, চকবন্দি প্রক্রিয়া সম্পন্ন করা এবং আদালতের কাজকর্মে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে উত্তরপ্রদেশে এই ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সময়বদ্ধ করে তোলার উপর জোর দিয়েছে যোগী সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande