জুয়া বন্ধ করতে কড়া পদক্ষেপ রতুয়া পুলিশের, মাইকিং করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
রতুয়া, মালদা, ২৫ অক্টোবর (হি.স.): এলাকায় জুয়ার আসর বন্ধ করতে কড়া পদক্ষেপ করল রতুয়া থানার পুলিশ। মালদা জেলা পুলিশের নির্দেশে রবিবার রতুয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে জুয়া খেলা এবং জুয়ার আসর পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার
পুলিশ মাইকিং


রতুয়া, মালদা, ২৫ অক্টোবর (হি.স.): এলাকায় জুয়ার আসর বন্ধ করতে কড়া পদক্ষেপ করল রতুয়া থানার পুলিশ। মালদা জেলা পুলিশের নির্দেশে রবিবার রতুয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে জুয়া খেলা এবং জুয়ার আসর পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে এলাকায় জুয়ার প্রবণতা রুখতে তৎপরতা বাড়ল বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করতে এই প্রচার চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোথাও জুয়া খেলা হলে কিংবা জুয়ার আসর পরিচালিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি জুয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande