মঙ্গলকোটে গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৪, গ্রেফতার ৮
মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, ২৫ অক্টোবর (হি.স.): গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘট
মঙ্গলকোটে গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৪, গ্রেফতার ৮


মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, ২৫ অক্টোবর (হি.স.): গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদ থেকেই রবিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বচসা থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের আঘাতের ধরন এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande