ঘরের ভিতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রাম থানার নুননুনগেড়িয়া এলাকায়
ঝাড়্গ্রাম, ২৫ অক্টোবর ( হি.স.): ঘরের ভিতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম থানার নুননুনগেড়িয়া এলাকায়। শনিবার বিকেলে বছর ছত্রিশের ওই মহিলাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিব
ঘরের ভিতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রাম থানার নুননুনগেড়িয়া এলাকায়


ঝাড়্গ্রাম, ২৫ অক্টোবর ( হি.স.): ঘরের ভিতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম থানার নুননুনগেড়িয়া এলাকায়। শনিবার বিকেলে বছর ছত্রিশের ওই মহিলাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মনু শিকদার (৩৬)। তিনি নুননুনগেড়িয়া এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে বাড়ির ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ মৃতার স্বামী সঞ্জয় শিকদারকে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই মহিলা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানতে পারেননি পুলিশ। তবে মহিলার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ বা রহস্য রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিন রবিবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande