বাতানল সর্বজনীন লক্ষ্মীপুজোর উদ্বোধনে প্রশান্ত দিগার, দুঃস্থদের হাতে বস্ত্র বিতরণ
হুগলি, ২৫অক্টোবর (হি.স.): রবিবার আরামবাগ বিধানসভার অন্তর্গত বাতানল সর্বজনীন লক্ষ্মীপুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুঃস
বাতানল সর্বজনীন লক্ষ্মীপুজোর উদ্বোধনে প্রশান্ত দিগার, দুঃস্থদের হাতে বস্ত্র বিতরণ


হুগলি, ২৫অক্টোবর (হি.স.): রবিবার আরামবাগ বিধানসভার অন্তর্গত বাতানল সর্বজনীন লক্ষ্মীপুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুঃস্থ ও সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচিতেও যোগ দেন তিনি।

লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে বাতানল এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তাও তুলে ধরেন বিধায়ক।

পুজোর আনন্দের সঙ্গে সামাজিক কর্মসূচিকে যুক্ত করে এই উদ্যোগে অংশ নেন প্রশান্ত দিগার। তাঁর উপস্থিতিতে বাতানল সর্বজনীন লক্ষ্মীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande