অনরাজ গিরিসা লংমাইলাইয়ের মৃত্যুতে শোক সামরজিৎ হাফলংবারের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি প্রাক্তন বিধায়কের, প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার আহ্বান
হাফলং (অসম) ২৫ অক্টোবর (হি স): ডিমা হাসাও জেলার মাইবঙের গিডিংপুর গ্রামের কাছে জঙ্গলে অনরাজ গিরিসা লংমাইলাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ১৬ নম্বর হাফলং (তফসিলি জনজাতি) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স
Photo


হাফলং (অসম) ২৫ অক্টোবর (হি স): ডিমা হাসাও জেলার মাইবঙের গিডিংপুর গ্রামের কাছে জঙ্গলে অনরাজ গিরিসা লংমাইলাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ১৬ নম্বর হাফলং (তফসিলি জনজাতি) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) সামরজিৎ হাফলংবার। প্রয়াত অনরাজ ডিমাসা সম্প্রদায়ের এক প্রতিভাবান তরুণ ছিলেন। সামাজিক মাধ্যমে, বিশেষত ফেসবুকে তাঁর বিনোদনমূলক রিলস যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল।

এক শোকবার্তায় হাফলংবার বলেন, অনরাজের অকাল ও মর্মান্তিক মৃত্যু তাঁর পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে এই ঘটনা ডিমাসা সম্প্রদায়ের পাশাপাশি সমগ্র ডিমা হাসাও জেলার মানুষের কাছেও এক গভীর বেদনার বিষয়।

তিনি জানান, অনরাজ ছিলেন প্রাণবন্ত, সৃজনশীল ও প্রতিভাবান এক তরুণ। তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল। সামাজিক মাধ্যমে তাঁর বিভিন্ন বিনোদনমূলক ভিডিয়ো ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু, শুভানুধ্যায়ী এবং অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনরাজের অস্বাভাবিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন বিধায়ক বলেন, এই ঘটনা জেলার তরুণদের নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি ডিমা হাসাও জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অনরাজের মৃত্যুর প্রকৃত কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি জনসমক্ষে আনার উপরেও তিনি জোর দেন। তদন্তে কোনও অপরাধমূলক যোগসূত্রের প্রমাণ মিললে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষ, বিশেষত তরুণ সমাজের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন হাফলংবার। যাচাই না করা কোনও তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

অনরাজের মৃত্যুর নেপথ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাফলংবার বলেন, এই মর্মান্তিক ঘটনার সত্য সামনে আসা জরুরি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

প্রয়াতের শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস কামনা করেন। সেই সঙ্গে প্রয়াতের আত্মার চিরশান্তি প্রার্থনা করেন।

অনরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাফলংবার বলেন, তাঁর হাসিমুখ, সৃজনশীলতা এবং মানুষের মনোরঞ্জনে তাঁর অবদান সকলের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।অনরাজ গিরিসা লংমাইলাইয়ের মৃত্যুতে শোক সামরজিৎ হাফলংবারের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি প্রাক্তন বিধায়কের, প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার আহ্বান

সাময়িক প্ৰসঙ্গ হাফলং ২৫ অক্টোবর: ডিমা হাসাও জেলার মাইবঙের গিডিংপুর গ্রামের কাছে জঙ্গলে অনরাজ গিরিসা লংমাইলাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ১৬ নম্বর হাফলং (তফসিলি জনজাতি) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) সামরজিৎ হাফলংবার। প্রয়াত অনরাজ ডিমাসা সম্প্রদায়ের এক প্রতিভাবান তরুণ ছিলেন। সামাজিক মাধ্যমে, বিশেষত ফেসবুকে তাঁর বিনোদনমূলক রিলস যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল।

এক শোকবার্তায় হাফলংবার বলেন, অনরাজের অকাল ও মর্মান্তিক মৃত্যু তাঁর পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে এই ঘটনা ডিমাসা সম্প্রদায়ের পাশাপাশি সমগ্র ডিমা হাসাও জেলার মানুষের কাছেও এক গভীর বেদনার বিষয়।

তিনি জানান, অনরাজ ছিলেন প্রাণবন্ত, সৃজনশীল ও প্রতিভাবান এক তরুণ। তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল। সামাজিক মাধ্যমে তাঁর বিভিন্ন বিনোদনমূলক ভিডিয়ো ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু, শুভানুধ্যায়ী এবং অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনরাজের অস্বাভাবিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন বিধায়ক বলেন, এই ঘটনা জেলার তরুণদের নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি ডিমা হাসাও জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অনরাজের মৃত্যুর প্রকৃত কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি জনসমক্ষে আনার উপরেও তিনি জোর দেন। তদন্তে কোনও অপরাধমূলক যোগসূত্রের প্রমাণ মিললে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষ, বিশেষত তরুণ সমাজের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন হাফলংবার। যাচাই না করা কোনও তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

অনরাজের মৃত্যুর নেপথ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাফলংবার বলেন, এই মর্মান্তিক ঘটনার সত্য সামনে আসা জরুরি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

প্রয়াতের শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস কামনা করেন। সেই সঙ্গে প্রয়াতের আত্মার চিরশান্তি প্রার্থনা করেন।

অনরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাফলংবার বলেন, তাঁর হাসিমুখ, সৃজনশীলতা এবং মানুষের মনোরঞ্জনে তাঁর অবদান সকলের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande