চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মরদেহ শায়িত থাকবে গগনেন্দ্র প্রদর্শশালায়, শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মরদেহ শায়িত রাখা থাকবে গগনেন্দ্র প্রদর্শশালায়| শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর নশ্বর দেহ রবিবার
চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মরদেহ শায়িত থাকবে গগনেন্দ্র প্রদর্শশালায়, শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মরদেহ শায়িত রাখা থাকবে গগনেন্দ্র প্রদর্শশালায়| শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর নশ্বর দেহ রবিবার রাত ৮টা থেকে রবীন্দ্র সদন - নন্দন চত্ত্বরে, গগনেন্দ্র প্রদর্শশালাতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত থাকবে।

প্রসঙ্গত, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন শিল্পী যোগেন চৌধুরী। আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম স্তম্ভ ছিলেন তিনি| গত ১৪ মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৮৭ বছর বয়সি এই শিল্পী। সঙ্গে যুক্ত হয়েছিল মূত্রনালীর সংক্রমণ। যার জেরে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার বিশেষ উন্নতি হয়নি, বরং আরও খারাপের দিকে যেতে থাকে। শেষমেশ রবিবার প্রয়াত হলেন শিল্পী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande