চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতির
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার| রবিবার প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে শুভঙ্কর সরকারের তরফে শোকবার্তায় জানানো হয়েছে, ভারতীয় আধুনিক চিত্র
চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতির


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার| রবিবার প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে শুভঙ্কর সরকারের তরফে শোকবার্তায় জানানো হয়েছে, ভারতীয় আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ এবং প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীর প্রয়াণে আমি গভীর শোকাহত।

আধুনিক চিত্রকলার চর্চায় তাঁর অসামান্য অবদান নান্দনিকতার জগৎকে ঋদ্ধ করে গেছে। তাঁর প্রয়াণে শিল্প-সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি হল।

আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande