
রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), ২৫ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে মরসুমের দ্বিতীয় দফায় তুষারপাত শুরু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য বরফে ঢেকে গেল গোটা কেদারপুরী চত্বর। এর ফলে পাহাড়ি এই তীর্থক্ষেত্রে ঠান্ডার মাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।
হিমশীতল কনকনে ঠান্ডা এবং বরফ পড়ার মতো প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনও ভাটা পড়েনি। তুষারপাত উপেক্ষা করেই প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত বাবা কেদারের দর্শনে ধামে উপস্থিত হচ্ছেন। স্থানীয় প্রশাসন সূত্রে পুণ্যার্থীদের প্রয়োজনীয় গরম জামাকাপড় ও সতর্কতা বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার তুষারপাতের পর পুণ্যার্থীদের আনন্দ অনেকগুণ বেড়ে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ