পানাগড় বাইপাসে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, জখম অন্তত ১০ যাত্রী
দুর্গাপুর, ২৫ অক্টোবর (হি.স.): কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দের ভোরেই মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরির পিছনে পূণ্যার্থী বোঝাই বাসের ধাক্কায় আহত হল অন্তঃত ১০ জন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ১
পানাগড় বাইপাসে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, জখম অন্তত ১০ যাত্রী


দুর্গাপুর, ২৫ অক্টোবর (হি.স.): কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দের ভোরেই মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরির পিছনে পূণ্যার্থী বোঝাই বাসের ধাক্কায় আহত হল অন্তঃত ১০ জন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের বুদবুদ থানার সোঁয়াই মোড়ে।

ঘটনায় জানা গেছে, পূণ্যার্থী নিয়ে বাসটি বিহারের গাঞ্জোবাড়ি নায়কবাবা ধাম থেকে কোলকাতা ফিরছিল। প্রায় ৫০ জন যাত্রী ছিল বাসটিতে। রবিবার ১৯ নং জাতীয় সড়কের পানাগড় বাইপাসের সোঁয়াই মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরিটির পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসটি।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান এবং দ্রুত বুদবুদ থানায় খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনায় অন্তঃত ১০ জন আহত হয়। তার মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে ক্রেনের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীদের দাবী, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে গিয়ে ধাক্কা মারে।দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ্ বাস ও লরিটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। যাত্রীদের অভিযোগ, বাস চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রাপথে মাঝে মাঝেই তিনি এমনভাবে বাস চালাচ্ছিলেন, যাত্রীদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছিলেন। ভয়ে অনেকে ঘুমোতেও পারেননি। চালক নিদ্রচ্ছন্ন হয়ে পড়ছিলেন বলে ধারনা। পানাগড় বাইপাসে পৌঁছে বাস চালক নিয়ন্ত্রণ হারান। এরপরেই বাসটি সামনে থাকা একটি ট্রাকে সরাসরি ধাক্কা মারে। বাসযাত্রী রবিশঙ্কর সাউ জানান, ১০ জনের মত গুরুতর আহত হয়েছেন। আরও কয়েকজন অল্পবিস্তর আহত। আমরা নিজেরাই উদ্ধার কাজ শুরু করি, পরে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande