পাটনায় খাড়গের ভাষণের সময় তুমুল হট্টগোল, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মন্তব্যে বিতর্ক
পাটনা, ২৫ অক্টোবর (হি.স.): বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হলো। রবিবার পাটনার ব
‘ইন্ডি’ জোটের বৈঠক শেষে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ খাড়গের


পাটনা, ২৫ অক্টোবর (হি.স.): বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হলো। রবিবার পাটনার বাপু প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে খাড়গের করা একটি কড়া ও বিতর্কিত জবাবে উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে যখন মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন, তখন দর্শকাসনে উপস্থিত এক ব্যক্তি আচমকা চিৎকার করে বলে ওঠেন, “মোদী কোথাও যাবেন না”। উপস্থিত ব্যক্তির এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তৎক্ষণাৎ মাইকে খাড়গে পাল্টা জবাব দেন, “মোদীর বাপও যাবে!” (মোদী কা বাপ ভি জায়েগা)।

কংগ্রেস সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রেক্ষাগৃহের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তীব্র হট্টগোল শুরু হয়। অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তারক্ষী ও দলীয় নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে খাড়গের এই ধরনের শব্দপ্রয়োগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জোর বিতর্ক শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande