জেদ্দায় আটকে ৩৪ কাশ্মীরি, ফারুক ও ওমরের নীরবতা নিয়ে প্রশ্ন বিনোদ বনসলের
নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৩৪ জন কাশ্মীরির নিরাপত্তা ও দেশে ফিরিয়ে আনা নিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর ভূমিকা
বিনোদ বনশল


নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৩৪ জন কাশ্মীরির নিরাপত্তা ও দেশে ফিরিয়ে আনা নিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রবিবার এক্স মাধ্যমে এক বার্তায় ভিএইচপি-র জাতীয় মুখপাত্র বিনোদ বনসল ন্যাশনাল কনফারেন্স নেতৃত্বের নীরবতাকে নিশানা করে কড়া আক্রমণ শানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক ও ওমর আবদুল্লাহকে উদ্দেশ করে বিনোদ বনসল লেখেন, জেদ্দায় গত ১৫ দিন ধরে আটকে থাকা ৩৪ জন কাশ্মীরি তীর্থযাত্রীর খোঁজ কে নেবে? পাকিস্তানপ্রেম নিয়ে মন্তব্যকারী ফারুক ও ওমর আবদুল্লাহ স্পষ্ট করুন—এই তীর্থযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তাঁরা এ যাবৎ কী উদ্যোগ নিয়েছেন? তাঁদের তরফে কেন সৌদি প্রশাসনকে চিঠি দেওয়া হলো না, কিংবা হুথিদের প্রতি কেন আবেদন জানানো হলো না?

ভিএইচপি মুখপাত্র অভিযোগ করেন, প্যালেস্তাইন বা গাজা প্রসঙ্গে যাঁরা প্রকাশ্য রাস্তায় নেমে স্লোগান দেন, তাঁরা মক্কা-মদিনা অভিমুখে ক্ষেপণাস্ত্র তাক করা হুথি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে পুরোপুরি নিশ্চুপ। শুধু তাই নয়, রিয়াধ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হায়দরাবাদের মুসলিম আইটি পেশাদারের ক্ষেত্রেও এদের কোনও সমবেদনা দেখা যায়নি, যিনি ওমরাহ করতে সেখানে গিয়েছিলেন।

ফারুক আবদুল্লাহকে সরাসরি কটাক্ষ করে বিনোদ বনসল লেখেন, যদি অন্যদের প্রতি দায়িত্ব পালন নাই-বা করেন, অন্তত নিজ সম্প্রদায়ের মানুষের সুরক্ষার কথা ভেবে কাশ্মীরিদের ফেরাতে সরব হওয়া উচিত ছিল। তিনি উল্লেখ করেন, “নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ পাকিস্তান ও ‘জিহাদি বন্ধু’ হুথিদের কাছে আবেদন জানান, তারা হয়তো কথা শুনবে।” একই সঙ্গে ভারতের কট্টরপন্থী নেতাদের দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, ভারতের মাটিতে দাঁড়িয়ে কেবল বিশেষ রাজনৈতিক কার্ড না খেলে সৌদি আরবে হামলার চক্রান্তকারীদের বিরুদ্ধে কেন মুখ খুলছেন না উপত্যকার নেতারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande