প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ৮৭ বছর বয়সে জীবনাবসান, শ্রদ্ধা জ্ঞাপন রুবি হাসপাতালের
কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): প্রয়াত বিশিষ্ট ভারতীয় চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে গভীর শোকের ছায
প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ৮৭ বছর বয়সে জীবনাবসান, শ্রদ্ধা জ্ঞাপন রুবি হাসপাতালের


কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): প্রয়াত বিশিষ্ট ভারতীয় চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রুবি জেনারেল হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত ১৪ মাস ধরে একটি বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন যোগেন চৌধুরী। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম মাইলোপ্রোলিফারেটিভ নিওপ্লাজম। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তাঁর কেমোথেরাপি চলছিল। পাশাপাশি, মূত্রনালির সংক্রমণের সমস্যায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

হাসপাতাল সূত্রে খবর, পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। গুরুতর সেপসিসে আক্রান্ত হওয়ার পর একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হয়। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যান্য শারীরিক সমস্যাও তাঁর চিকিৎসাকে জটিল করে তুলেছিল।

ভারতীয় চিত্রকলার জগতে যোগেন চৌধুরীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অসাধারণ শিল্পকর্মের জন্য তিনি দেশ-বিদেশে শিল্পপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর প্রয়াণে শিল্পজগতের এক অপূরণীয় ক্ষতি হল।

রুবি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে তাঁর পরিবার, বন্ধু, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande