১ নভেম্বরের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশে ব্যাপক অংশগ্রহণের আহ্বান খাড়গের
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’
১ নভেম্বরের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশে ব্যাপক অংশগ্রহণের আহ্বান খাড়গের


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক এই মহাসমাবেশে সাধারণ মানুষকে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও প্রকাশ করে খাড়গে বলেন, উৎসবের মরসুমেও দেশের মানুষ লাগামছাড়া মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত। কিন্তু সরকারের এ বিষয়ে কোনও উদ্বেগ নেই। তাঁর অভিযোগ, কোটি কোটি ভারতীয়ের ভোটাধিকার সংবিধানপ্রদত্ত অধিকার বর্তমানে বিপদের মুখে। এই পরিস্থিতির জন্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেন তিনি।

খাড়গে জানান, সমস্ত বিরোধী দলের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই দুই দাবিকে সামনে রেখেই আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই সমাবেশে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande