খাড়গের মন্তব্যের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ বিজেপির
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জেরে রাজধানীতে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ল। বিহারের পটনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খাড়গের করা
খাড়গের মন্তব্যের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ বিজেপির


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জেরে রাজধানীতে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ল। বিহারের পটনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খাড়গের করা মন্তব্যের কড়া প্রতিবাদে সোমবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি রাজ্য বিজেপি সভাপতি হর্ষ মালহোত্রা-সহ শীর্ষ বিজেপি নেতাদের আটক করে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার পটনায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। তার প্রতিবাদেই এদিন দিল্লিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রার নেতৃত্বে দলীয় নেতারা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের এমন অবমাননাকর ও অশালীন ভাষা ব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিক্ষোভ সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ ব্যারিকেড গড়ে বিজেপি কর্মীদের আটকে দেয় এবং পরবর্তী সময়ে হর্ষ মালহোত্রা ও অন্যান্য দলীয় নেতৃত্বকে আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande