পূর্ব রেলের ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহের সূচনা
কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সততা, স্বচ্ছতা ও প্রশাসনিক দায়বদ্ধতার উপর জোর দিয়ে সোমবার পূর্ব রেলের উদ্যোগে শুরু হল ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ - ২০২৬। ২৬ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে ওই কর্মসূচি। এই বছরের মূল ভাবনা - ‘সমৃদ্ধির জন্য সতত
পূর্ব রেলের উদ্যোগে


কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সততা, স্বচ্ছতা ও প্রশাসনিক দায়বদ্ধতার উপর জোর দিয়ে সোমবার পূর্ব রেলের উদ্যোগে শুরু হল ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ - ২০২৬। ২৬ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে ওই কর্মসূচি। এই বছরের মূল ভাবনা - ‘সমৃদ্ধির জন্য সততা’।সোমবার কলকাতায় পূর্ব রেলের সদর দফতরে জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে সততার শপথ গ্রহণ করেছেন আধিকারিক ও কর্মীরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং। জনসেবায় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নৈতিকতা বজায় রাখার অঙ্গীকার করেন তাঁরা।

এরপর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক নিগমের তত্ত্বাবধানে ‘প্রশাসনিক বিবেচনাধিকার ও বিধির ভারসাম্য’ শীর্ষক আলোচনা সভা হয়। এছাড়াও বক্তব্য রাখেন কলকাতার কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য অনিন্দ্য মজুমদার। সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা ও ন্যায্যতা বজায় রাখতে নিয়ম মেনে প্রশাসনিক বিবেচনাধিকার প্রয়োগের উপর গুরুত্ব দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande