কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা
কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। নভেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। তবে নির্বাচনের আগেই শুরু হয়ে গেল আইনি লড়াই। কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার বৈধতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হ
কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা


কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। নভেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা। তবে নির্বাচনের আগেই শুরু হয়ে গেল আইনি লড়াই। কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার বৈধতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কসবার এক বাসিন্দা। পুরভোটের মুখে ডিলিমিটেশন বাতিলের এই আর্জি নতুন করে তৈরি করেছে বড়সড় বিতর্ক ও রাজনৈতিক সমীকরণ।

সোমবার কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আর্যক দত্তের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ। পরবর্তীতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির বিস্তারিত শুনানির সম্ভাবনা রয়েছে।

আদালতের সিদ্ধান্ত পুরভোটের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে সমগ্র নির্বাচনী প্রস্তুতির ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande