
কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সিনিয়র মহিলা টি টোয়েন্টি এলিট ক্রিকেটে সোমবার জিতল কর্ণাটক এবং হারল বাংলা। এদিন খেলায় শেষবেলায় এদিন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে ১৫ রানে হারল বাংলা। নির্ধারিত ২০ ওভারে প্রথম ব্যাটিংয়ে ৮ উইকেটে - ১৫৬ রান তোলে কর্ণাটক। এদিনের খেলায় নজর কেড়েছে বৃন্দা দীনেশ - ৩৭ রান (২৪ বলে) ও শুভা সতীশ - - ৩৫ রান (৩২ বলে) করেছে। এদিকে, বাংলার বোলিংয়ের পরিসংখ্যান - সুজাতা দে - ৫/৩১ রান ( ৪ ওভারে), রূপাল তেওয়ারি - ২/২৩ (৪ কম এর পাল্টা বাংলার সংগ্রহ - ৯ উইকেট হারিয়ে - ১৪১ রান। যদিও বাংলার মিতা পাল - ৩০ রান (২৮ বলে), প্রতিভা মান্ডি - ২৮ রান (২৯ বলে) শেষ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কর্ণাটক দলের দুই বোলার - রাজেশ্বরী গায়কোয়াড় - ৫/২০ রান (৪ ওভারে) এবং নিকি প্রসাদ - ২/২৩ রান ( ৪ ওভারে) সাফল্য পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত