রঞ্জি ট্রফি ক্রিকেটে কেরলমের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ ৬/১৭২ রান
কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি প্রথম শ্রেণীর ক্রিকেটে সোমবার কেরলম টসে জিতল এবং ফিল্ডিং বেছে নেয়। এর ফলে ব্যাটিংয়ের দিকেই এগিয়ে যায় বাংলা দল। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর (৫০ ওভারে) ছয় উইকেটে - ১৭২ রান। তৃতীয় ম্যাচের
রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও কেরালার মধ্যে খেলা


কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি প্রথম শ্রেণীর ক্রিকেটে সোমবার কেরলম টসে জিতল এবং ফিল্ডিং বেছে নেয়। এর ফলে ব্যাটিংয়ের দিকেই এগিয়ে যায় বাংলা দল। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর (৫০ ওভারে) ছয় উইকেটে - ১৭২ রান। তৃতীয় ম্যাচের মুখোমুখি হয়েছে বাংলা। সোমবারের খেলায় এ পর্যন্ত উল্লেখযোগ্য - তিন ব্যাটসম্যানের এদিন ব্যক্তিগত সংগ্রহ অঙ্কুর পাল - ৬৬ রান (৮০ বলে), সুদীপ ঘরামি - ৩৬ রান (৮৯ বলে), শাহবাজ আহমেদ - ৩৫ রানে ( ৬৮ বলে) অপরাজিত রয়েছে। বিপক্ষের তিন বোলার সাধ্যমত করেছে - আদিত্য সার্ভাতে - ৩/৩৮ রান (১৫ ওভারে), নেদুমানখুই বাসিল - ২/২৯ রান (১০ ওভারে), দীনেশন নিধীশ - ১/৩৬ রান (১০ ওভারে)। বাংলার প্রথম একাদশে রয়েছেন - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি (সহ - অধিনায়ক), অঙ্কুর পাল, সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, অভিষেক পোড়েল, আমীর গণি, মহম্মদ শামি, মহম্মদ কাফি ও প্রদীপ্ত প্রামাণিক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande