সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেটে বাংলার বিরুদ্ধেই ছত্তিশগড়ের জয়, ছয় উইকেটে হার
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : জিতল ছত্তিশগড়। বাংলার পরাজয় ৬ উইকেটে ।মঙ্গলবার সিনিয়র মহিলা টি - টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেটে বাংলার হার।নির্ধারিত ২০ ওভারে প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর - ৮ উইকেটে - ১৩০ রান। বাংলার পক্ষে ব্যাটিংয়ে তনুশ্রী স
টি টোয়েন্টি ট্রফি ছত্তিশগড়ের জয় ও বাংলার পরাজয়


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : জিতল ছত্তিশগড়। বাংলার পরাজয় ৬ উইকেটে ।মঙ্গলবার সিনিয়র মহিলা টি - টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেটে বাংলার হার।নির্ধারিত ২০ ওভারে প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর - ৮ উইকেটে - ১৩০ রান। বাংলার পক্ষে ব্যাটিংয়ে তনুশ্রী সরকার অপরাজিত ৪৯ রান (৪১ বলে) করে। সেইসঙ্গে তিতাস সাধু ও - ১৮ রান (১৩ বলে) তোলে। তবুও জয় অধরা। এর জবাবে শেষ ওভারের ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বিপক্ষের দল - ছত্তিশগড়। দিনের শেষে তাদের সংগ্রহ - ৪ উইকেটে ১৩১ রান। বোলিংয়ের পরিসংখ্যান বাংলার তরফেও মিতা পাল - ২/২৯ রান (৪ ওভারে), তিতাস সাধু - ১/১৮ রান (৩. ২ ওভারে) দিয়েছে। সেই সুযোগে ছয় উইকেটে জিতল প্রতিবেশী ছত্তিশগড়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande