কর্নেল সি কে নায়ডু ট্রফি: প্রথম দিনেই ৫ উইকেট তুলে নজর কাড়লেন বাংলার সৈয়দ ইরফান আফতাব
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নায়ডু ট্রফির এলিট পর্বে প্রথম দিনের খেলায় বিপাকে হিমাচল প্রদেশ। বাংলার বিরুদ্ধেই অনূর্ধ্ব-২৩ দলের - ২১৫ রানে ইনিংস শেষ হওয়ার মধ্যে দিয়েই লড়াইয়ের ময়দানে। মঙ্গলবার বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে নজর কা
বাংলার তিন তারকা খেলোয়াড়দের প্রধান ভূমিকা


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নায়ডু ট্রফির এলিট পর্বে প্রথম দিনের খেলায় বিপাকে হিমাচল প্রদেশ। বাংলার বিরুদ্ধেই অনূর্ধ্ব-২৩ দলের - ২১৫ রানে ইনিংস শেষ হওয়ার মধ্যে দিয়েই লড়াইয়ের ময়দানে। মঙ্গলবার বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়ল সৈয়দ ইরফান আফতাব। মঙ্গলবারে তাঁর বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে প্রতিপক্ষের পাঁচটি উইকেট তুলে নেয় বাংলা শিবির।ম্যাচের প্রথম দিনেই বল হাতে কার্যত দাপট দেখিয়েছেন ইরফান। তাঁর পাঁচ উইকেটের সাফল্য হিমাচল প্রদেশের ব্যাটিং লাইন আপকে বড় রান তোলার পথে বাধা দেয়। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হিমাচল প্রদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেষ পর্যন্ত ২১৫ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।

সুতরাং প্রথম দিনের শেষে ইরফানের এই পাঁচটি উইকেট বাংলা শিবিরের কাছে বড় প্রাপ্তি। তাঁর বোলিংয়ের সুবাদে ম্যাচে নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ তৈরি হয়েছে বাংলার সামনে। আগামীদিনে ব্যাট হাতে বাংলা কতটা কার্যকর ভূমিকা নিতে পারে, এখন সেটাই দেখার। কর্নেল সি কে নায়ডু ট্রফির এই লড়াইয়ে প্রথম দিনের পারফরম্যান্স পরবর্তী পর্যায়ে বাংলাকে কতটা এগিয়ে দেয়, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande