থেনিতে পঞ্চম পলাতক বন্দি পাকড়াও, বাকি ১২ জনের খোঁজে জোর তল্লাশি
থেনি (তামিলনাড়ু), ২৭ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর থেনি সাব-জেল ভেঙে ১৭ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার তল্লাশি অভিযানের অংশ হিসেবে পঞ্চম পলাতক বন্দিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। ধৃত বন্দির নাম লিঙ্গপ্রসাদ। পুলিশ সূত্রে জা
থেনিতে পঞ্চম পলাতক বন্দি পাকড়াও, বাকি ১২ জনের খোঁজে জোর তল্লাশি


থেনি (তামিলনাড়ু), ২৭ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর থেনি সাব-জেল ভেঙে ১৭ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার তল্লাশি অভিযানের অংশ হিসেবে পঞ্চম পলাতক বন্দিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। ধৃত বন্দির নাম লিঙ্গপ্রসাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থেনি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাছাকাছি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি অটো-রিকশায় তল্লাশি চালিয়ে লিঙ্গপ্রসাদকে আটক করা হয়। এর আগে চার জন বন্দিকে পুলিশ গ্রেফতার করেছিল। লিঙ্গপ্রসাদ ধরা পড়ায় জেল ভেঙে পালানো বন্দিদের মধ্যে মোট পাঁচ জন পুলিশের জালে এল।

বাকি ১২ জন পলাতক বন্দির খোঁজে গোটা জেলা ছাড়াও পার্শ্ববর্তী পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি জারি রয়েছে। পুলিশের ১৭টি বিশেষ দল বিভিন্ন রাস্তায় গাড়ি তল্লাশির পাশাপাশি নজরদারি আরও জোরদার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande