কানপুরে বাড়ির বারান্দা ভেঙে মৃত ১, আহত ৬
কানপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু হলো একজনের , আহত ছয়জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, জাজমৌ থানার অন্তর্গত তিওয়ারিপুর বাগিয়া এলাকায়। এক অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকের শেষকৃত্যে জড়ো হওয়া লোকজনের
কানপুরে বাড়ির বারান্দা ভেঙে মৃত ১, আহত ৬


কানপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু হলো একজনের , আহত ছয়জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, জাজমৌ থানার অন্তর্গত তিওয়ারিপুর বাগিয়া এলাকায়। এক অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকের শেষকৃত্যে জড়ো হওয়া লোকজনের ওপর পাশের একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে ঘটে দুর্ঘটনাটি । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সাবিত্রী (৫০)। আহতদের মধ্যে রয়েছে সুনীতা যাদব, খুশবু যাদব, নীতেশ যাদব, নিধি যাদব, আয়ুষী এবং দুই বছরের এক শিশু।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, তিওয়ারিপুর বাগিয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক এ.কে. সিং ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ বাড়িতে আনা হয়। এই খবর পেয়ে এলাকার লোকজন তাঁর শেষকৃত্যে আসতে শুরু করেন। ঠিক সেই সময় পাশের একটি বাড়ির বারান্দা হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন সাতজন।

স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাবিত্রী নামের এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে , ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande