ঝিলম নদীতে বালি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মৃত ২
বারামুলা, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুলা জেলার রাফিয়াবাদ এলাকার দাচনপাড়ায় ঝিলম নদীতে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে নদী থেকে বালি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই ব্যক্তি নৌকায় করে ন
ঝিলম নদীতে বালি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মৃত ২


বারামুলা, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুলা জেলার রাফিয়াবাদ এলাকার দাচনপাড়ায় ঝিলম নদীতে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে নদী থেকে বালি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই ব্যক্তি নৌকায় করে নদী থেকে বালি তুলছিলেন বলে জানা গিয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি তোলার সময় কোনও কারণে তাঁরা নৌকা থেকে নদীতে পড়ে যান। রাতভর তাঁদের দেহ জলে থাকার পর বুধবার সকালে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করে।

মৃতদের পরিচয় জাভেদ আহমেদ মীর (২৮) এবং মহম্মদ আনিস মালিক (২৯) হিসেবে জানা গিয়েছে। দু’জনেই দাচনপাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই দুই ব্যক্তি নৌকা থেকে নদীতে পড়ে গেলেন, তা জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande