বেতিয়ায় উদ্ধার বেআইনি মদ, পলাতক ব্যবসায়ী
বেতিয়া, ২৮ অক্টোবর (হি.স.): বিহারের বেতিয়ায় পুলিশের তৎপরতায় উদ্ধার অবৈধ মদ, পলাতক মদ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার, নৌতন থানার অন্তর্গত খড্ডা বাংলা তোলা এলাকায়। তল্লাশি অভিযানের পর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করলো ২০.৭ লিটার বেআইনি মদ। তবে পুলিশের ত
বেতিয়ায় উদ্ধার বেআইনি মদ , চম্পট দিল ব্যবসায়ী


বেতিয়া, ২৮ অক্টোবর (হি.স.): বিহারের বেতিয়ায় পুলিশের তৎপরতায় উদ্ধার অবৈধ মদ, পলাতক মদ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার, নৌতন থানার অন্তর্গত খড্ডা বাংলা তোলা এলাকায়। তল্লাশি অভিযানের পর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করলো ২০.৭ লিটার বেআইনি মদ। তবে পুলিশের তল্লাশি অভিযানের সময় সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত মদ ব্যবসায়ী।

এই বিষয়ে এদিন এক পুলিশ আধিকারিক জানান, বেআইনি মদের কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান আগে থেকেই অব্যাহত রয়েছে। এদিনের অভিযান সেই অভিযানেরই অংশ। বুধবার গোপন সূত্রে পুলিশ খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ খড্ডা বাংলা তোলা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ২০.৭ লিটার বেআইনি মদ। তবে ঘটনাস্থল থেকে পলাতক অভিযুক্ত। অভিযুক্তকে খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande