সাইবার নিরাপত্তা জোরদার করতে সব সরকারি দফতরকে নির্দেশ জম্মু ও কাশ্মীর সরকারের
জম্মু, ২৮ অক্টোবর (হি.স.) : ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় জম্মু ও কাশ্মীর সরকার সব সরকারি দফতরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সমস্ত সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সং
সাইবার নিরাপত্তা জোরদার করতে সব সরকারি দফতরকে নির্দেশ জম্মু ও কাশ্মীর সরকারের


জম্মু, ২৮ অক্টোবর (হি.স.) : ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় জম্মু ও কাশ্মীর সরকার সব সরকারি দফতরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সমস্ত সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও কর্পোরেশনে ইউনিফায়েড এন্ডপয়েন্ট ম্যানেজমেন্ট (ইউইএম) এবং এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর) ব্যবস্থার উন্নত সংস্করণ চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, আগের সফটওয়্যারগুলির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-এর সদর দফতর থেকে নতুন ও উন্নত নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যবস্থায় থাকা ডিজিটাল দুর্বলতা চিহ্নিত করা এবং সাইবার হামলার ঝুঁকি থেকে ধারাবাহিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনআইসির সাইবার নিরাপত্তা বিভাগের বিশেষ প্রশিক্ষিত একটি দল, যাদের ‘সাইবার ওয়ারিয়র্স’ নামে পরিচিত করা হয়, পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন করবে। ওই দলের সদস্যরা সংশ্লিষ্ট সফটওয়্যার ইনস্টল করার কাজ করবেন। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রশাসনিক সচিব ও দফতরের প্রধানদের পূর্ণ সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। সরকারি দফতরগুলির ডিজিটাল পরিকাঠামো সুরক্ষিত রাখা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande