
ভোপাল, ২৮ অক্টোবর (হি.স.) : মধ্য প্রদেশের রাজধানী ভোপালের তিনটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বুধবার থেকে পুলিশের ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। বোট ক্লাব, শৌর্য স্মারক এবং জাহাঙ্গিরাবাদের পুলিশ পেট্রল পাম্প চত্বরে সপ্তম বাহিনীর পুলিশ ব্যান্ডের সদস্যরা দেশাত্মবোধক গান-সহ বিভিন্ন সুর পরিবেশন করবেন।
সপ্তম বাহিনীর কমান্ড্যান্ট হিতেশ চৌধুরী জানিয়েছেন, এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের পাশাপাশি অন্যান্য জনপ্রিয় সুরও পরিবেশন করা হবে। সাধারণ মানুষের জন্য এই অনুষ্ঠান সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২১ অক্টোবর পুলিশ স্মৃতি দিবস থেকে ৩১ অক্টোবর জাতীয় সংহতি দিবস পর্যন্ত দশ দিন ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ভোপালের নির্দিষ্ট স্থানগুলিতে পুলিশের ব্যান্ডের এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেশাত্মবোধক সঙ্গীত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস