বুধবার সূরজপুর ও বলরামপুর সফরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী
রায়পুর, ২৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বুধবার সূরজপুর ও বলরামপুর-রামানুজগঞ্জ জেলা সফর করবেন। সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি বলরামপুর জেলার জশবন্তপুরে প্রয়াত ল
সূরজপুর ও বলরামপুর সফরে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী


রায়পুর, ২৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বুধবার সূরজপুর ও বলরামপুর-রামানুজগঞ্জ জেলা সফর করবেন। সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি বলরামপুর জেলার জশবন্তপুরে প্রয়াত লরং সায়ের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার প্রেমনগরের মিডল স্কুল মাঠে পৌঁছবেন তিনি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর একটি জনসভায় বক্তব্য রাখবেন।

এর পর বলরামপুর-রামানুজগঞ্জ জেলার জশবন্তপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রয়াত লরং সায়ের মূর্তি উন্মোচনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande