মুকুট পূজার মধ্য দিয়ে শুরু বিন্ধ্যাচলের ৪৬তম রামলীলা উৎসব
মির্জাপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে শুরু হলো বিন্ধ্যাচল ধামের প্রাচীন রামলীলা উৎসব । মঙ্গলবার রাতে মোতিঝিল সড়কস্থিত ভাণ্ডারস্থলে মুকুট পূজার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ উৎসবের । শ্রী বিন্ধ্যা পাণ্ডা সমাজের উদ্যোগে আয়োজিত এই
মুকুট পূজার মধ্য দিয়ে শুরু বিন্ধ্যাচলের ৪৬তম রামলীলা উৎসব


মির্জাপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে শুরু হলো বিন্ধ্যাচল ধামের প্রাচীন রামলীলা উৎসব । মঙ্গলবার রাতে মোতিঝিল সড়কস্থিত ভাণ্ডারস্থলে মুকুট পূজার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ উৎসবের । শ্রী বিন্ধ্যা পাণ্ডা সমাজের উদ্যোগে আয়োজিত এই রামলীলায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অস্ত্র পূজা সম্পন্ন হয়। এবছর রামলীলা অনুষ্ঠান পড়লো ৪৬তম বর্ষে । সমিতির সভাপতি সঙ্গম লাল ত্রিপাঠী বুধবার জানিয়েছেন, রামলীলা পূজা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

মুকুট পূজার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আদর্শ উপাধ্যায়, সহ-সভাপতি রামেশ্বর ত্রিপাঠী, কোষাধ্যক্ষ বিক্রম মিশ্র, ব্যবস্থা প্রধান শিখর গিরি, মিডিয়া ইনচার্জ সন্তোষ কুমার, পাণ্ডা সমাজের সভাপতি পঙ্কজ দ্বিবেদী, মন্ত্রী ভানু পাঠক, পশুপতিনাথ মিশ্র, দামোদর পাণ্ডে, ধীরেন্দ্র পাণ্ডে, অমন সিং, উৎসব পাণ্ডে এবং শিববলি রাজপুত সহ সমিতির অন্যান্য পদাধিকারীরা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande