
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.): উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটকে অনুষ্ঠিত ২৮টি আসনের বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেস একটিও আসন জিততে না পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কংগ্রেসকে কটাক্ষ করেছেন।
সামাজিক মাধ্যম (এক্স) -এ একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটকের মতো চারটি বড় রাজ্যে বিধান পরিষদের ২৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি ব্যালট পেপারের মাধ্যমে করানো হয়েছিল। অনুমান করুন কংগ্রেস কতগুলি আসন জিতেছে?”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন বিরোধী দলগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে মোদী কংগ্রেসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন