বিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম তৈরিতে কেন্দ্রের বড় উদ্যোগ, 'খেলো ইন্ডিয়া' উৎপাদন প্রকল্পে ক্যাবিনেটের ছাড়পত্র
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): আন্তর্জাতিক ক্রীড়া বাণিজ্যের মানচিত্রে ভারতকে বিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম উৎপাদনের অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অ
বিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম তৈরিতে কেন্দ্রের বড় উদ্যোগ, 'খেলো ইন্ডিয়া' উৎপাদন প্রকল্পে ক্যাবিনেটের ছাড়পত্র


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): আন্তর্জাতিক ক্রীড়া বাণিজ্যের মানচিত্রে ভারতকে বিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম উৎপাদনের অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে 'খেলো ইন্ডিয়া স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং স্কিম'।

চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২৬ থেকে ২০৩৩–৩৪ অর্থবর্ষ পর্যন্ত মোট আট বছরের জন্য ১,৮৫৬.৬৭ কোটি টাকার আর্থিক বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশীয় ক্রীড়া সামগ্রীর গুণমান ও উৎপাদন বাড়িয়ে বিশ্ববাজারে ভারতের রফতানি সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, দেশে সমন্বিত 'স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং জোন' বা বিশেষ উৎপাদন বলয় গড়ে তোলা হবে। এর আওতায় বড় দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডগুলিকে আকৃষ্ট করতে এবং উৎপাদন পরিকাঠামো বাড়াতে টার্নওভার-সংযুক্ত সহায়তা ও অ্যাঙ্কর ইনভেস্টমেন্ট বাবদ ১,১৩০ কোটি টাকা খরচ করা হবে। পাশাপাশি জলন্ধর বা মীরাটের মতো দেশের ঐতিহ্যবাহী উৎপাদন ক্লাস্টার ও ক্ষুদ্র-মাঝারি শিল্পগুলিকে আধুনিক যন্ত্রপাতির সুবিধা দেওয়া হবে।

ভারতীয় ক্রীড়া সরঞ্জামের গুণমান অলিম্পিক মানে উন্নীত করতে এবং আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলি থেকে প্রয়োজনীয় সার্টিফিকেশন অর্জন ও নবীকরণের জন্য সংস্থাগুলিকে সহায়তায় ১০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উন্নত কাঁচামাল বিজ্ঞান ও আধুনিক ডিজাইনিংয়ের জন্য প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণামূলক সেন্টার অব এক্সিলেন্স তৈরি করা হবে। কেন্দ্রের মতে, 'খেলো ভারত নীতি ২০২৫' এবং 'আত্মনির্ভর ভারত'-এর দূরদৃষ্টির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই পদক্ষেপ আমদানি নির্ভরতা কমিয়ে দেশের হাজার হাজার তরুণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande