জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বগহা থেকে কেবড়িয়া যাচ্ছেন নীতেশ
পশ্চিম চম্পারণ (বগহা), ২৮ অক্টোবর (হি.স.) : গুজরাতের নর্মদা জেলার একতা নগর (কেবড়িয়া)-তে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিহারের বগহার যুব সমাজকর্মী নীতেশ কুমার। আগামী ৩১ অক্টোবর লৌহপুরুষ সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আ
জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বগহা থেকে কেবড়িয়া যাচ্ছেন নীতেশ


পশ্চিম চম্পারণ (বগহা), ২৮ অক্টোবর (হি.স.) : গুজরাতের নর্মদা জেলার একতা নগর (কেবড়িয়া)-তে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিহারের বগহার যুব সমাজকর্মী নীতেশ কুমার। আগামী ৩১ অক্টোবর লৌহপুরুষ সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জাতীয় কর্মসূচিতে তিনি অংশ নেবেন। বগহা মহকুমার বগহা-২ ব্লকের চম্পাপুর গোনাউলি পঞ্চায়েতের বাসিন্দা নীতেশ নিজেই এই তথ্য জানিয়েছেন।

বুধবার নীতেশ কুমার জানান, দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও জেলার পড়ুয়া, যুবক-যুবতী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি, যুবকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও থাকবে।

এই কর্মসূচিতে বগহা এলাকা থেকে নির্বাচিত হওয়াকে নিজের কাছে অনুপ্রেরণার বিষয় বলে উল্লেখ করেছেন নীতেশ। তিনি জানান, সর্দার বল্লভভাই পটেলের আদর্শ, তাঁর বার্তা এবং দেশের প্রতি তাঁর অবদান সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন। সেই অভিজ্ঞতা নিজের এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে তা ব্যবহার করতে চান তিনি।

নীতেশ তাঁর নির্বাচনের জন্য মাই ভারত ইয়ুথ প্রোগ্রাম', কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, জেলা প্রশাসন, শিক্ষা দফতর এবং বগহা মহকুমা কার্যালয়-সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande