'কিং'-এর শুটিংয়ে লন্ডনে ৬১–তম জন্মদিন কাটাবেন শাহরুখ, আশাহত অনুরাগীরা
মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): ২ নভেম্বর ৬১–তে পা রাখতে চলেছেন বলিউড তারকা শাহরুখ খান। প্রতি বছর এই বিশেষ দিনে তাঁর মুম্বইয়ের বাড়ি ''মন্নত''-এর বাইরে তাঁকে এক ঝলক দেখার জন্য উপচে পড়ে অনুরাগীদের ভিড়। তবে এই বছর তাঁর আসন্ন চলচ্চিত্র ''কিং''
'কিং'-এর শুটিংয়ে লন্ডনে ৬১ তম জন্মদিন কাটাবেন শাহরুখ, আশাহত অনুরাগীরা


মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): ২ নভেম্বর ৬১–তে পা রাখতে চলেছেন বলিউড তারকা শাহরুখ খান। প্রতি বছর এই বিশেষ দিনে তাঁর মুম্বইয়ের বাড়ি 'মন্নত'-এর বাইরে তাঁকে এক ঝলক দেখার জন্য উপচে পড়ে অনুরাগীদের ভিড়। তবে এই বছর তাঁর আসন্ন চলচ্চিত্র 'কিং'-এর শুটিংয়ের কাজে লন্ডনে থাকায় মন্নত- র দুয়ার থেকে শূন্য হাতেই ফিরতে হতে পারে অনুরাগীদের ।

২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনে 'কিং' ছবির একটি গানের শুটিং ধার্য করা হয়েছে। তাই ব্যস্ততার কারণে অভিনেতা মুম্বইয়ে এসে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তবে ছবির মুক্তির আগে অনুরাগীদের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাতের আয়োজন করার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানটি আগামী ২৩ ডিসেম্বর অর্থাৎ সিনেমাটি মুক্তির ঠিক আগের দিন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হতে চলা 'কিং' ছবিতে শাহরুখকে এক নতুন রূপ ও মেজাজে দেখতে পাবেন দর্শকরা। ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সম্প্রতি ছবিটির থেকে শাহরুখের একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে তাঁর অ্যাকশন অবতার সাড়া ফেলে দিয়েছে। 'কিং' আগামী ২৪ ডিসেম্বর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande