
কলকাতা, ৩ অক্টোবর (হি. স.) : ইরানী ট্রফি ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ভারতীয় একাদশের সংগ্রহ - ৩০৬ রান। যদিও দলগতভাবেই ওই রানের সঙ্গে তাঁদের ৮ টি উইকেট হারিয়েছে। এর সুবাদেই ভারতীয় একাদশ এই মুহূর্তে ২৬৫ রানে এগিয়ে রয়েছে । ভারতীয় একাদশের স্মরণ রবিচন্দ্রন সর্বাধিক ১২৬ রানে অপরাজিত (১৩১ বলে) রয়েছে ও সনৎ সাংওয়ান - ৫৫ রান করেছে। এদিকে, জম্মু-কাশ্মীরে বোলিংয়ের হিসেবে দুই বোলারের সাফল্য ধরা পড়েছে। যথাক্রমে - সাহিল লোটরা ৩/৭১ রান (২৬ ওভারে), উমর নাজির মীর ৩/৮৭ রান (২২ ওভারে)। অন্যদিকে, এই খেলায় একনজরে পরিসংখ্যান হল - ভারতীয় একাদশের প্রথম ইনিংসে সংগ্রহ - ২৩৭ রান। দ্বিতীয় দিনের খেলায় এর জবাবে জম্মু-কাশ্মীরের সংগ্রহ ২৭৮ রান। প্রসঙ্গতঃ টসে জিতে জম্মু ও কাশ্মীর বোলিং নেয়। রাজধানী শ্রী নগরে খেলা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত