
কলকাতা, ৩ অক্টোবর (হি. স.) : নতুন ক্রিকেট আইন নিয়ে কলকাতায় এমসিসি-র কর্মশালা, অংশগ্রহণে ৬৩ জন আম্পায়ার ও একাধিক আধিকারিক।উল্লেখ্য, এর দুদিন আগে থেকেই অর্থাৎ ১ অক্টোবর থেকে নতুন আইন কার্যকর হয়েছে। কাজেই মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)-র ক্রিকেটে আইনের নতুন সংস্করণ। নতুন আইন সম্পর্কে আম্পায়ার ও আধিকারিকদের আরও ওয়াকিবহাল করতে কলকাতায় কর্মশালার আয়োজন করল এমসিসি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র সঙ্গে যুক্ত ৬৩ জন আম্পায়ার ও আধিকারিক এই কর্মশালায় শনিবার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এমসিসি-র হেড অব ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্টের নেতৃত্বে আয়োজিত ওই কর্মশালায় ব্যবহারিক ভিডিয়ো উদাহরণের মাধ্যমে নতুন আইন এবং সেই সূত্রে তাতে হওয়া বর্তমান পরিবর্তনগুলি তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ছিল প্রশ্নোত্তর পর্ব। ফলে বাংলার আম্পায়ার ও আধিকারিকেরা সরাসরি এমসিসি-র প্রতিনিধিদের সঙ্গে নতুন আইন নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছেন।
প্রসঙ্গতঃ কর্মশালায় বিশেষভাবে তুলে ধরা হয় এমসিসি-র নতুন ‘লজ় অব ক্রিকেট’ অ্যাপের কথাও। একাধিক ভাষায় চালু হওয়া এই অ্যাপের মধ্যে বুঝতে সুবিধা হবে বাংলা ভাষাও রয়েছে। ফলে ক্রিকেটের আইন আরও সহজে আম্পায়ার, আধিকারিক ও ক্রিকেট প্রেমীদের কাছে বরং তা পৌঁছে দেওয়ার আরও নতুন সুযোগ তৈরি হয়েছে।
এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হল যে, - ভারতের বিভিন্ন শহরে একই ধরনের কর্মশালা করছে এমসিসি। কলকাতায় এই উদ্যোগের জন্য এমসিসিকে ধন্যবাদ জানিয়েছে সিএবি। তাদের মতে, বাংলার আম্পায়ারিং মহলের কাছে এই কর্মশালা জ্ঞান আদানপ্রদান ও নতুন আইন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত