
হুগলি, ৩০ অক্টোবর (হি.স.): শুক্রবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-প্রভারী পিঙ্কি কুশওয়াহা। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি ও কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে দলীয় কার্যক্রম কীভাবে আরও সুসংহত করা যায়, তা নিয়েও আলোচনা হয়।
দলীয় নেতৃত্বের বক্তব্য, ঐক্যবদ্ধ কর্মীবাহিনী ও সংগঠনের সমন্বয়ের মাধ্যমে আরামবাগ সাংগঠনিক জেলায় আগামী দিনের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা