জালাউনে অবৈধ সিন্থেটিক মাদক তৈরির কারখানার হদিস, ১,১০০ কেজি মাদক ও রাসায়নিক বাজেয়াপ্ত
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি. স.): ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর প্রদেশের জালাউন জেলার একটি প্রত্যন্ত গ্রামে একটি অবৈধ সিন্থেটিক ড্রাগ তৈরির কারখানা সন্ধান পায়। সেখানে প্রায় ১,১০০ কেজি মাদক, সেগুলি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক এবং স
জালাউনে অবৈধ সিন্থেটিক মাদক তৈরির কারখানার হদিস, ১,১০০ কেজি মাদক ও রাসায়নিক বাজেয়াপ্ত


নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি. স.): ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর প্রদেশের জালাউন জেলার একটি প্রত্যন্ত গ্রামে একটি অবৈধ সিন্থেটিক ড্রাগ তৈরির কারখানা সন্ধান পায়। সেখানে প্রায় ১,১০০ কেজি মাদক, সেগুলি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক এবং সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অর্থ মন্ত্রকের অনুসারে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ডিআরআই আধিকারিকদের একটি বড় দল উত্তর প্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)-এর সহায়তায় ২৯ অক্টোবর সকালে একটি সন্দেহজনক স্থানে যৌথ অভিযান চালায়। তল্লাশির সময়, সিন্থেটিক ড্রাগ তৈরির একটি সম্পূর্ণ সক্রিয় পরীক্ষাগার আবিষ্কৃত হয়। প্রায় ১৮৪ কেজি আধা-প্রস্তুত মাদক, প্রায় ৫৮২ কেজি প্রিকার্সর রাসায়নিক এবং তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

এর পরে, অভিযুক্তদের বাসভবনে তল্লাশি চালানো হয়। প্রায় ১৫.৪ কিলোগ্রাম প্রস্তুতকৃত মেথাকোয়ালোন, প্রায় ১৫৩ কিলোগ্রাম রাসায়নিক পদার্থ এবং উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত একটি মেশিন উদ্ধার করা হয়েছে। আরেক অভিযুক্তের আস্তানায় তল্লাশি চালিয়ে অতিরিক্ত ১৬৮ কিলোগ্রাম প্রিকার্সর রাসায়নিক পাওয়া গেছে।

ডিআরআই ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট (এনডিপিএস)-এর বিধান অনুযায়ী এই অবৈধ উৎপাদন কেন্দ্রের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মন্ত্রকের মতে, বিপুল পরিমাণ প্রস্তুতকৃত মাদক, আধা-প্রস্তুত সামগ্রী, প্রিকার্সর রাসায়নিক এবং উৎপাদন সরঞ্জাম বাজেয়াপ্ত করা একটি সংগঠিত অবৈধ মাদক উৎপাদন নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। এই পদক্ষেপটি অবৈধ উৎপাদন কেন্দ্রটিকে ভেঙে দিয়েছে এবং বিপুল পরিমাণ মাদক ও রাসায়নিককে অবৈধ সরবরাহ শৃঙ্খলে পৌঁছানো থেকে বিরত রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande