মহারাষ্ট্রের লাতুরে কুরিয়ার পার্সেল নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, আশঙ্কাজনক ১
মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের লাতুর শহরের উদ্যোগ ভবন এলাকায় অবস্থিত ''উমাটে কুরিয়ার''-এর অফিসের সামনে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টেম্পো থেকে কুরিয়ারের পার্সেল নামানোর সময় আচমকাই এক বিকট বিস্ফোরণ ঘটে, যার জেরে এক ব্যক্তি গু
কুরিয়ার পার্সেল নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ


মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের লাতুর শহরের উদ্যোগ ভবন এলাকায় অবস্থিত 'উমাটে কুরিয়ার'-এর অফিসের সামনে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টেম্পো থেকে কুরিয়ারের পার্সেল নামানোর সময় আচমকাই এক বিকট বিস্ফোরণ ঘটে, যার জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ, অ্যান্টি-টেররিজম স্কোয়াড এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে উমাটে কুরিয়ারের কার্যালয়ের সামনে একটি টেম্পো থেকে কুরিয়ারের পার্সেল ও মালামাল নামানোর কাজ চলছিল। সেই সময়েই টেম্পোর ভেতর থাকা একটি নির্দিষ্ট পার্সেল সরাতে গিয়ে হঠাৎই প্রবল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নাগনাথ স্বামী নামে এক কুরিয়ার কর্মী মারাত্মকভাবে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

বিস্ফোরণের খবর পেয়েই লাতুরের অতিরিক্ত পুলিশ সুপার মঙ্গেশ চ্যাভানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘিরে ফেলে টেম্পোটিতে তল্লাশি চালানোর সময় পুলিশ সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক) উদ্ধার করেছে। এর পর ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং এটিএস-এর টিম ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে নিবিড় ছানবিন শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরণের তীব্রতা বিবেচনা করে এটিএস এই ঘটনার পেছনে কোনো জঙ্গি বা নাশকতামূলক ষড়যোড় রয়েছে কি না, সেই দিকটি খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande