হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ, জগন্নাথ মন্দিরে গীতা পাঠের আসর
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ। সেখানে গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে জগন্নাথ মন্দিরে গীতাপাঠের আসর। উদ্বোধনী পর্বে সমবেত হবেন ১১ হাজার ভক্ত মন্ডলী।এ ছাড়াও ৫০০ মহিলার কলসযাত্রা, উপস্থিত থাকবেন প্রায় ২ হাজার সাধু ও কার
হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ, জগন্নাথ মন্দিরে গীতা পাঠের আসর


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ। সেখানে গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে জগন্নাথ মন্দিরে গীতাপাঠের আসর। উদ্বোধনী পর্বে সমবেত হবেন ১১ হাজার ভক্ত মন্ডলী।এ ছাড়াও ৫০০ মহিলার কলসযাত্রা, উপস্থিত থাকবেন প্রায় ২ হাজার সাধু ও কার্তিক মহারাজ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, - ৬৩০ বছরের ঐতিহ্যবাহী মহেশের জগন্নাথ মন্দিরে আগামী ১ নভেম্বর আয়োজিত হতে চলেছে গণ গীতাপাঠের অনুষ্ঠান। আয়োজক সংস্থা উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ওই অনুষ্ঠানে প্রায় ১১ হাজার ভক্তের সমাগম হওয়ার কথা। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নারীশক্তির ক্ষমতায়ন ও স্বনির্ভরতার বার্তাও তুলে ধরা হবে এই উদ্যোগের মাধ্যমে।

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ৫০০ মহিলার অংশগ্রহণে বর্ণাঢ্য কলসযাত্রা। উপস্থিত থাকবেন প্রায় ২ হাজার সাধু-সন্ত। সেইসঙ্গে উপস্থিত থাকবেন কার্তিক মহারাজও। রবিবার এ ছাড়াও আয়োজন করা হয়েছে হনুমান চালিসা পাঠ এবং সমবেত গীতাপাঠের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande