রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ঠাকুরনগর, ১ নভেম্বর (হি.স.) : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে আয়োজিত দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁ
শুভেন্দু অধিকারী


ঠাকুরনগর, ১ নভেম্বর (হি.স.) :

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে আয়োজিত দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে সমগ্র ঠাকুরবাড়ি ও তার আশেপাশের এলাকায় সাজো সাজো রব পয়েছে এবং জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুরো প্রস্তুতি প্রক্রিয়ার ওপর নিবিড় তদারকি চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুর।

মতুয়া মহাসংঘ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঠাকুরনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে হরি মন্দিরে পুজো ও প্রার্থনা সারবেন। এরপর তিনি মূল সম্মেলন মঞ্চে উপস্থিত হয়ে আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে অংশগ্রহণকারী সাধু-সন্ত ও ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাসভবনে তাঁর মধ্যাহ্নভোজ সেরে কর্মসূচি শেষ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই প্রথম ঠাকুরবাড়ি আগমনকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন এবং মতুয়া সমাজের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আজকের এই মঞ্চ থেকে কী বার্তা দেন, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সমগ্র মতুয়া সমাজ। প্রশাসনিক স্তরেও এই সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande